ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোনাম স্থায়ী কমিটির সভা বুধবার (৩১ মার্চ) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্যরা ভার্চুয়ালি এ সভায় মিলিত হবেন। বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন।


বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


এক সপ্তাহের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির এটি দ্বিতীয় সভা। এর আগে গত শনিবার বিকেলে স্থায়ী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহের শনিবার বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সভা হয়।


জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ দলীয় বিভিন্ন জরুরি বিষয়ে আলোচনার জন্য এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার স্থায়ী কমিটির এ সভা আহ্বান করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page